শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সংস্কার শেষে নির্বাচনের ব্যাপারে একমত ইসলামী আন্দোলন ও সমমনারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৯ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৩০

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঢাকা: প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যাপারে একমত পোষণ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা রাজনৈতিক দলগুলো।

বুধবার (২৩ এপ্রিল) পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এর আগে, সকাল ১১ টায় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের শীর্ষ নেতাদাদের সঙ্গে সংলাপে বসেন ইসলামী আন্দোলনের আমির। দুপুর ২ টায় এ বৈঠক শেষ হয়। এরপর দুপুর আড়াইটায় গণঅধিকার পরিষদ সঙ্গে সংলাপে বসেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রথম সভায় নিজ নিজ দলের নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হযরত মাওলানা আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি। দ্বিতীয় সভায় নিজ দলের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের নুরুল হক নুর।

বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সভায় হৃদতাপূর্ণ পরিবেশে সমকালীন রাজনীতি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। দীর্ঘ আলোচনার পর আমরা পাঁচটি বিষয়ে একমত পোষণ করেছি।’

বিষয়গুলোর মধ্যে রয়েছে— ১. নির্বাচনে ইসলামপন্থিদের আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত আলোচনা এগিয়ে নেওয়া, ২. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া, যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে, ৩. ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা, ৪. প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং ৫. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করা।

সভায় জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে ছিলেন মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং মাওলানা তোফাজ্জল হোসাইন।

খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত হুসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসেন এবং উলামাবিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা।

নেজামে ইসলাম পার্টির পক্ষে মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের মুখপাত্র হাসিবুর রহমান, উচ্চতর সদস্য পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ, হাসান আল মামুন, সাকিব হোসেন প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী আন্দোলন
জমিয়তে উলামায়ে ইসলাম
টপ নিউজ
নির্বাচন
নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ খেলাফত মজলিস
সংস্কার শেষে নির্বাচন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom