সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Mahindra XUV700: বছরের সব চেয়ে নজরকাড়া গাড়ি! সেরার তালিকায় উঠে এসেছে Mahindra XUV700

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৮৮ সময় দেখুন
Mahindra XUV700: বছরের সব চেয়ে নজরকাড়া গাড়ি! সেরার তালিকায় উঠে এসেছে Mahindra XUV700


#নয়াদিল্লি: পুজোর কাউন্টডাউন শুরু হয়েছে। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগতেই পারে! সে ক্ষেত্রে নতুন একটা গাড়ি কেনার কথা মনের মাঝে ঘুরতেই পারে। গাড়ি কেনার ইচ্ছে হলে ভালো একটা অপশন হতে পারে Mahindra XUV700, এর আগে যত গাড়ি তৈরি হয়েছে, তার মধ্যে অলরাউন্ডার গাড়ি হিসেবেই সকলের মন কেড়েছে Mahindra-র এই মডেল।

এই বছরে লঞ্চ হওয়া সব চেয়ে নজরকাড়া গাড়ি হিসেবে সামনের সারিতে উঠে এসেছে XUV700 মডেল। ৫ থেকে ৭ সিটের স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল যদি কেউ কেনার কথা ভাবছেন, তাহলে বলে রাখা ভালো Mahindra XUV700 সব চেয়ে ভালো অপশন হতে পারে,ো বিশেষজ্ঞরাও এমনটা বলছেন। Mahindra-র এই মডেলের লঞ্চের আগেও দেখা গিয়েছে গাড়িটির ফিচারগুলিকে বারে বারে সকলের সামনে আনা হয়েছে। কারণ আগের মডেলগুলির তুলনায় এবারে বাড়তি সুযোগ-সুবিধা আছে। গাড়ির ডিজাইন আগের থেকে আরও ভালো করা হয়েছে। যাত্রী সুরক্ষার দিকেও বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়েছে।

গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে দুই ধরনের অপশন রাখা হয়েছে। একটি হল ২ লিটারের টার্বোচার্জড পেট্রোল পাওয়ারহাউজ, যা ২০০ পিএস এবং ৩৬০ এনএম টর্ক যুক্ত। অন্যটি ২.২ লিটার ডিজেল পাওয়ারহাউস, ১৮৫ পিএস এবং ৪২০ এনএম টর্ক রয়েছে এতে। পেট্রোল পাওয়ারহাউজটিকে বেশি শক্তিশালী রূপ দেওয়া হয়েছে। গাড়িটিকে ডিজাইনের দিক থেকে একটু স্পোর্টি লুক দেওয়া হয়েছে। গতির দিক থেকে বলা যেতে পারে, যদি রাস্তা ভালো হয়, তবে ঘণ্টায় ২০০ কিলোমিটার স্পিডে ছুটতে পারবে Mahindra XUV700। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটু বেশি পথ অতিক্রম করার শক্তি রয়েছে। গাড়িটির ওজন ও আকারের দিকেও নজর দেওয়া হয়েছে যাতে ক্রেতাদের পছন্দ হয়। গাড়িটিতে একসঙ্গে ৫ থেকে ৭ জন আরাম করে বসতে পারবে। তাই গাড়ি কিনব-কিনব মন হলে গ্যারাজে Mahindra XUV700-র একটি মডেল রাখা যেতেই পারে!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর