রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশের’ আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১২:০৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৯

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। ছবি: সারাবাংলা

ঢাকা: ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি। সেখানে তিনি দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি কেন রাজনীতিতে আসলাম সেই প্রসঙ্গে আগে বলতে চাই। ৩২ বছর আমি ‘নিরাপদ সড়ক চাই’ এর আন্দোলন করেছি। এই ৩২ বছরে আমি যে কয়জন সরকার পেয়েছি তাদের কারোরই কোনরকম সহযোগিতা আমি পাইনি। এই সহযোগিতা না পাওয়ার কারণে আমার ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’ এর যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য গুলো ৩২ বছরেও আমি বাস্তবায়ন করতে পারিনি।’’

তিনি বলেন, ‘‘এই ৩২ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে যে সেমিনারের অংশগ্রহণ করেছি। আমি জানতে পেরেছি যে, সরকারের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনীতির স্বদিচ্ছা ছাড়া ‘নিরাপদ সড়ক চাই’ এর মূল লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়।”

ইলিয়াস কাঞ্চন দলের অন্যান্য পদের নাম ঘোষণা করেন। ছবি: সারাবাংলা

গত ৩২ বছরে আমি ব্যর্থ- এমন মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি এই সংগঠনের পেছনে যে সময় ব্যয় করেছি তার পুরোটাই ব্যর্থ হয়েছে। ৩২ বছরেও আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনের কোনো সফলতা আসেনি।’’

তিনি বলেন, ‘‘আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনে যেভাবে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি রাজনীতিতে যুক্ত হয়ে আপনাদের জন্যই দেশের মানুষের জন্যই সততার সঙ্গে কাজ করে যেতে চাই।’’

দেশবাসীর সহযোগিতা চেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি আশা করব আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন। আমাকে উৎসাহ দিবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে সব সময় অনুপ্রাণিত করবেন।’’

এ সময় তিনি দলের অন্যান্য পদের নাম ঘোষণা করেন। দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

দলে আরও আছেন- সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি তিনি একজন সামাজিক আন্দোলনকর্মী হিসেবে পরিচিত। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করে আসছেন দীর্ঘদিন। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন এই অভিনেতা।

সারাবাংলা/এফএন/এমপি

ইলিয়াস কাঞ্চন
জনতা পার্টি বাংলাদেশ
নতুন রাজনৈতিক দল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর