Last Updated:
কলকাতা: পহেলগাঁও কাণ্ডের পর গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ এমনই বার্তা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ এ দিন শ্রীনগরে গিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল৷ এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷
রাহুল গান্ধি বলেন, ‘যা ঘটেছে, তা সমাজকে ভাগ করার জন্য করা হয়েছে৷ যাতে ভাই ভাইকে মারে৷ এই কারণেই প্রত্যেক ভারতীয়ের এখন ঐক্যবদ্ধ থাকা উচিত৷ যাতে সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য সফল হতে না পারে৷’
আরও পড়ুন: একজনের হাতে বন্দুক, অন্যজনের বুক ভরা সাহস! একই সময়ে দুই আদিলকে দেখল বৈসরন
গত ২২ এপ্রিলের হামলার ঘটনার পর যেভাবে কাশ্মীরিদের দিকেই আঙুল তোলা হচ্ছে, তারও সমালোচনা করেছেন রাহুল গান্ধি৷ বিরোধী দলনেতা জানিয়েছেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কী তা বুঝতে এবং যে কোনও ধরনের সাহায্য করতেই তিনি সেখানে পৌঁছেছেন৷
It’s been a terrible tragedy. I came here to get a sense of what’s going on and to help. The entire people of Jammu and Kashmir have condemned this terrible act and are fully supportive of the nation at this time.
The entire Opposition condemned these actions and expressed full… pic.twitter.com/DnFS0OQWLL
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 25, 2025
রাহুল গান্ধি আরও বলেন, ‘এটা খুবই দুঃখের যে আমার কাশ্মীরি ভাই বোনদের আক্রমণ করা হচ্ছে৷ গোটা দেশেই এই প্রবণতা দেখা দিচ্ছে৷ আমাদের প্রত্যেককে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নোংরামোর বিরুদ্ধে লড়তে হবে এবং চিরতরে সন্ত্রাসকে বন্ধ করতে হবে৷’
রাহুল গান্ধি এ দিন জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও দেখা করেন৷ কংগ্রেস যে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে আছে, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দু জনকেই এই আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা৷
Kolkata,West Bengal
April 25, 2025 6:35 PM IST
Marriage in Pakistan: পাকিস্তানে ঠিক হয়েছিল বিয়ে, রওনা দিলেন বর! হঠাৎ ঘটে গেল পহেলগাঁও কাণ্ড, তার পর?