Last Updated:
নয়াদিল্লি: প্রথমে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলা৷ তার পর থেকে যত এই ঘটনার সঙ্গে পাক যোগ স্পষ্ট হচ্ছে, ততই ভারতের বিরুদ্ধে গরমাগরম বিবৃতি দিচ্ছেন পাকিস্তানের একের পর এক নেতা মন্ত্রী৷ বাস্তবে তাঁদের ক্ষমতা যাই হোক না কেন, মুখে বড় বড় কথা বলার জন্য পাক নেতানেত্রীদের জুড়ি মেলা ভার৷
যেমন পাকিস্তানের এক মহিলা সাংসদ পালওয়াশা মহম্মদ জাই খান এবার ভারতকে হুমকি দিয়ে বললেন, উত্তর প্রদেশের অযোধ্যায় যে নতুন বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা, তার প্রথম ইট নাকি গাঁথবে পাক সেনা!শুধু তাই নয়, ওই মসজিদ থেকে পাক সেনাপ্রধান অসিম মুনির প্রথম আজান দেবেন বলেও দাবি করেছেন পাকিস্তানের ওই মহিলা সাংসদ৷
মঙ্গলবার পাকিস্তানের সংসদে বক্তব্য রাখার সময়ই এই মন্তব্যগুলি করেন পালওয়াশা মহম্মদ জাই খান নামে ওই সাংসদ৷ এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যে দু দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না৷
পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে গিয়ে ওই সাংসদ বলেন, ‘অযোধ্যার নতুন বাবরি মসজিদের প্রথম ইটটা গাঁথবে পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রথম আজান পড়াবেন সেনাপ্রধান অসিম মুনির৷ ওই সাংসদ ভারতকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমরা চুরি পরে বসে নেই!’
তবে পালওয়াশা মহম্মদ জাই খান নামে এই মহিলা সাংসদই প্রথম নয়৷ এর আগে বিলাওয়াল ভুট্টোও ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করার পর একই ধরনের হুমকি দিয়েছিলেন৷ বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, হয় সিন্ধু নদ দিয়ে জল বইবে তা না হলে ভারতীয়দের রক্ত৷
এসবের মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়জা মহম্মদ আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎসকারে স্বীকার করে নেন যে দশকের পর দশক ধরে তাঁর দেশ সন্ত্রাসবাদীদের মদত দিয়ে আসছে৷ পাকিস্তান যে অত্যন্ত ঘৃণ্য এই কাজ করে চলেছে, রাখঢাক না করে তাও স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, ‘গত তিন দশক ধরে আমেরিকা এবং পশ্চিমের কিছু দেশের জন্য এই নোংরা কাজটা করতে হচ্ছে পাকিস্তানকে৷’
Kolkata,West Bengal
Pakistan MP Threatens India: অযোধ্যায় প্রথম ইট গাঁথবে পাক সেনা’, সংসদে দাঁড়িয়ে ভারতকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের মহিলা সাংসদের!
Next Article
Pakistan on Pahalgam: ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই মিলিটারি অ্যাকশন! মোদির বার্তার পরেই ভয়ে কাঁপছে পাকিস্তান…পাক গোয়েন্দারাই করছে অ্যালার্ট