শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

কর্ণফুলীর ডাঙ্গাচরে বিএনপির মহান মে দিবস উৎযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
কর্ণফুলীর ডাঙ্গাচরে বিএনপির মহান মে দিবস উৎযাপন

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

“শ্রমিকের প্রতি অটুট থাকুক শ্রদ্ধা আর ভালবাসা ” এই স্লোগানের মধ্যে দিয়ে কর্ণফুলী উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যােগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) ডাঙ্গারচর ১নং ওয়ার্ড ঘাট প্রাঙ্গণে ডাঙ্গারচের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য বলেন “ফার্নেস অয়েল” জুলধা বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে এক শ্রেণির মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য শান্ত ডাঙ্গারচর অশান্ত করার পাঁয়তারা করতেছে। আমাদের বাড়ি কিভাবে রক্ষা করতে হবে। এই নিয়ে আমরা স্থানীয় এলাকাবাসী যৌথ ভাবে সমাধান করবো। একটি চক্র আ.লীগের সিন্ডিকেট ও বহিরাগত লোকজন নিয়ে এলাকার লোক পরিচয় দিয়ে গতকাল একটা মানববন্ধন করেছে। যারা মানববন্ধন অংশগ্রহণ করেছে সেখানে অধিকাংশ লোকজন আ.লীগের দোসর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

জুলধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন বলেন দীর্ঘ ১৭ বছর আমার বিরুদ্ধ আ.লীগের দোসরা ১২ টি মামলা দিয়ে হয়রানি করেছেন। আমাকে বাড়িতে থাকতে দেয়নি। আমাকে দীর্ঘ দিন জেলখানায় থাকতে হয়েছে। সাইফুল ইসলাম বদি, সাহাবুর
উদ্দিন, সিরাজুল ইসলাম হৃদয়, লোকমান, নুরু, আব্বাসসহ আওয়ামীলীগের দোসরা সিন্ডিকেট করে দীর্ঘ ১৭ বছর লুটপাট করে খেয়ে গিয়েছেন। এখনো বিভিন্ন ভাবে সিন্ডিকেট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি-ঘর রক্ষার নামে যারা সিন্ডিকেট করে মানববন্ধন করেছেন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এলাকাবাসী নিয়ে আমাদের বাড়ি-ঘর রক্ষা জন্য যা করার প্রয়োজন আমরা করতে প্রস্তুত আছি।

জুলধা ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন ও জয়নালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অলি আহমেদ, জুলধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, জুলধা ইউনিয়ন ডাংঙ্গাচর ১নং ওয়ার্ডের বিএনপির, সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল হক, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মনির, সহ-সভাপতি আবদুল মোমেন,
উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আজম আলী, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য জাগির আহমেদ, জুলধা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলাউদ্দিন,জুলধা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক, ফারুক ও নাওশাদ, ডাঙ্গারচর
১নং ওয়ার্ড যুবদল নেতা সুমন, নুর ইসলাম, জকির, সোহেল, মামুন,সমাজ সেবক আবু তালেব, মোহাম্মদ আলী ও মোহাম্মদ সৈয়দ,
জুলধা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ ফয়সাল, জাহিদ। জুলধা ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ আনোয়ার ও আবছার উদ্দিন মিন্টু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর