জানা গিয়েছে যে এই পরিস্থিতির মুখে পড়েছিলেন মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওয়ার শহরের পরম সিটি কলোনির বাসিন্দা জগদীশ সিং সিকারওয়ারের ভাগ্নে আদিত্য সিং। তাঁর বিয়ে ঠিক হয়েছিল কুম্ভরাজের বাসিন্দা প্রয়াত বলবীর সিং সোলাঙ্কির মেয়ে নন্দিনীর সঙ্গে। কুম্ভরাজের কাছে পুরুষোত্তমপুর গ্রামে, অক্ষয় তৃতীয়ার দিন, ১ মে, ২০২৫ তারিখে, এই বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু, বিয়ের মাত্র ৫ দিন আগে, কনে নন্দিনীর স্বাস্থ্যের হঠাৎই অবনতি ঘটে। ২৪শে এপ্রিল, ২০২৫ তারিখে তাঁকে বেওয়ার শহরের পঞ্জাবি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল।Representative Image