যেমন, কিংবদন্তি বলে, সাপ নাকি প্রতিশোধ নেয়। নিজের সঙ্গীর হত্যাকারীকে মনে রাখে, তাকে খুঁজে বের করতে পারে। সত্যিই কি তাই? উত্তর হল, না৷ বিজ্ঞানীরা মনে করেন, সাপের মস্তিষ্কের এই ধরনের কোনও ক্ষমতাই নেই। আসলে, সাপ কুকুর, বিড়াল বা মানুষের মতো কিছু শিখতে পারে না।