Last Updated:
শিলিগুড়ি: তিস্তায় র্যাফটিং করতে গিয়ে প্রবল স্রোতের মুখে বোট উলটে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচল অ্যাডভেঞ্চারকারী দল। ঘটনাটি ঘটে সিকিম-বাংলা সীমান্তের মল্লির কাছে খরস্রোতা তিস্তা নদীতে। শুক্রবার একদল পর্যটক অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে নদীতে র্যাফটিং করতে বোটে ওঠেন। স্রোতের বিপরীতে কসরত করে এগিয়ে যাচ্ছিল দলটি, আচমকাই বেড়ে যায় তিস্তার জলের স্রোত, বেশামাল হয়ে পড়েন র্যাফটিং করতে থাকা পর্যটকেরা।
এর পরেই খরস্রোতা তিস্তার জলের ছিটকে পড়েন র্যাফটিং করতে আসা পর্যটকেরা । তবে হামেশাই এমন ঘটনা ঘটে বলে ওই এলাকায় সদাই সতর্ক থাকেন উদ্ধারকারী দল। এবারেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় কারও প্রাণহানি হয়নি। র্যাফটিং অপারেটরদের তৎপরতায় ও উদ্ধারকারী দল ও পুলিশের সহযোগিতায় সকলকেই উদ্ধার করা গিয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তার কারণে নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের তরফে যাঁরা র্যাফটিং করতে তিস্তায় নামেন, তাঁদের সতর্ক করা হয়েছে।
সুরজিৎ দে
Kolkata,West Bengal
May 02, 2025 11:46 PM IST
Jalpaiguri News: ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় যা উদ্ধার হল! দেখে চমকে উঠল সকলে, এমনও হতে পারে!