শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নাগরপুরে ডিম দেওয়া মুরগি রূপ নিলো মোরগে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
নাগরপুরে ডিম দেওয়া মুরগি রূপ নিলো মোরগে

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে ঠিক এমনই এক ব্যতিক্রমী ও অস্বাভাবিক ঘটনা। সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে দীর্ঘদিন ধরে পালন করা একটি মুরগি, যা নিয়মিত ডিম দিত ও বাচ্চা ফুটাত, হঠাৎ করেই মোরগে রূপান্তরিত হয়েছে। মুরগিটির মালিক সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন (৫৫) জানান, প্রায় এক বছর ধরে মুরগিটি আমাদের বাড়িতে আছে। একাধিকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছে। কিন্তু হঠাৎ করেই আমার ছোট মেয়ে জানায় মুরগিটি মোরগের মতো ডাকছে। তখন দেখি তার শরীরে পরিবর্তন এসেছে ঝুঁটি গজিয়েছে, পালক শক্ত হয়েছে, আর গত ৮-১০ দিন ধরে ডিম দেওয়াও বন্ধ। গৃহকর্ত্রী মোছা. লাখী তালুকদার বলেন, মুরগিটি আমাদের ঘরেরই এক সদস্যের মতো ছিল। এতদিন ধরে লালন পালন করে আসছি হঠাৎ দেখি তার আচরণ বদলে গেছে। এখন সে মোরগের মতো ডাকছে, হাঁটাচলা করছে, এমনকি তার গায়ে মোরগের বৈশিষ্ট্যও স্পষ্ট। এই বিস্ময়কর ঘটনা জানাজানি হতেই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোর থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছে তালুকদার বাড়িতে ঘটনাটি নিজের চোখে দেখতে।


এ বিষয়ে এক অভিজ্ঞ প্রাণিচিকিৎসক জানান, এটি এক ধরনের হরমোনজনিত অস্বাভাবিকতা। অনেক সময় মুরগির ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরে পুরুষ বৈশিষ্ট্য বিকাশ ঘটে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ‘Spontaneous Sex Reversal’। ঘটনাটি অত্যন্ত বিরল হলেও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য। ঘিওরকোল গ্রামের এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলছে নানান আলোচনা। কেউ একে অলৌকিক বলছে, কেউ বলছে প্রকৃতির খেয়াল। তবে বিশেষজ্ঞরা এটিকে বিজ্ঞানসম্মত ব্যতিক্রম বলেই অভিহিত করছেন। স্থানীয়দের অনেকেই বলছেন, জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে, যা সত্যিই বিস্ময়কর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর