বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

আগস্টে গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৯ সময় দেখুন


ঢাকা: ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১১ মে) শাহবাগে পিজি হাসপাতালে গিয়ে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

পিজি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সালমানের উন্নত চিকিৎসা শুরুর ব্যবস্থা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ পিজি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক।

উল্লেখ্য, ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। একটা বুলেট তার অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদণ্ডের ভেতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশন করা হয়। কিন্তু, স্পাইনাল কর্ডে আটকে যাওয়া বুলেট আর বের করা সম্ভব হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom