রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‎কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়: আলী রীয়াজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
‎
‎সোমবার (১২ মে) সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
‎
‎আলোচনার সূচনায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন৷ তিনি বলেন, ফ্যাসিবাদী শাসকের পলায়নের মাধ্যমে ফ্যাসিবাদ শাসনের পতন হয়েছে। কিন্তু, কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
‎
‎তিনি বলেন,  রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেমন মতভিন্নতা রয়েছে, তেমনি জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে একধরনের ঐকমত্যও আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে পেরেছে৷ একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অসীম সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছে৷ তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ বীরত্ব গাঁথার সবচেয়ে বড় অবদান হচ্ছে স্বাধীনতার পর প্রথমবারের মত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে  সকলে মিলে আলোচনা করতে পারছি।
‎
‎বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল মাজেদ আতাহারী’র নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার ছাড়াও যুগ্ন মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব মাওলানা হাফেজ আবু তাহের খান, অর্থ সচিব আলহাজ্ব আনোয়ারুল কবীর, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল সাইফ খান এবং নির্বাহী সদস্য আমীর জিহাদী উপস্থিত ছিলেন৷ বাংলাদেশ নেজামে ইসলামসহ এ পর্যন্ত ৩১ রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নেয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর