মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Acute Hemorrhagic Pancreatitis: শুধু মদ্যপান নয়, অগ্নাশয়ে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে অনেক কারণে! কীভাবে বাঁচবেন, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২২ সময় দেখুন


যেভাবে চিকিৎসার সুযোগটুকু না দিয়েই প্রীতমের মৃত্যু হল, তাতে প্রথমে তাঁর মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছিল৷ শেষ পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই প্রীতম ওরফে সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে৷ যে তথ্য সামনে আসার পর থেকেই অগ্নাশয়ে রক্তক্ষরণ বা অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস নামে এই রোগ নিয়ে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

ঠিক কোন কোন কারণে শরীরে অগ্নাশয়ে রক্তক্ষরণ বা অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস-এর সমস্যা দেখা দিতে পারে? এই রোগের উপসর্গ কী কী? রোজকার রুটিনে কী পরিবর্তন আনলে এই ধরনের বিপদ এড়ানো যেতে পারে, তা বিস্তারিত জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের মেডিসিন এবং গ্যাস্ট্রোএনটেরোলজির বিশেষজ্ঞ চিকিৎসক বিপ্রেশ চক্রবর্তী৷

অগ্নাশয়ে রক্তক্ষরণের জন্য মদ্যপান কতটা দায়ী?

এই ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে মদ্যপান অবশ্যই এড়িয়ে চলা উচিত৷ আবার দীর্ঘদিন মদ্যপান না করে হঠাৎ একদিন অনেকটা মদ্যপান করলেও প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে রক্তক্ষরণ হতে পারে৷

এর পাশাপাশি, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক বিপ্রেশ চক্রবর্তী৷ দিনে অন্তত আধ ঘণ্টা শারীরিক পরিশ্রম করলেও অগ্নাশয়ে রক্তক্ষরণের মতো সমস্যার ঝুঁকি কমে বলে জানিয়েছেন ওই বিশেষজ্ঞ চিকিৎসক৷ যাঁদের মেদবহুল চেহারা, তাঁদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে৷

শারীরিক আর কী কী সমস্যা থেকে অগ্নাশয়ে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে?

গল ব্লাডার বা পিত্তথলির পাথরও অগ্নাশয়ে রক্তক্ষরণ বা প্রদাহের কারণ হতে পারে৷

রক্তে লিপিড অথবা ক্যালশিয়ামের মাত্রা বেড়ে গেলেও প্যানক্রিয়াটাইটিসের সমস্যা দেখা দিতে পারে৷

কোনও কারণে আঘাত অগ্নাশয়ে আঘাত থেকেও রক্তক্ষরণ হতে পারে৷

অগ্নাশয়ে রক্তক্ষরণের উপসর্গ কী কী?

পেটের উপরের অংশে তীব্র ব্যথা, যা পীঠেও ছড়িয়ে পড়তে পারে৷

বমি- বমি ভাব, বমি, জ্বর এবং পেট ফোলা৷

পেটে স্পর্শ করলে তুলতুলে ভাব৷ নাড়ির স্পন্দন বা পালস বেড়ে যাওয়া৷ পেট খারাপের মতো সমস্যাও দেখা দিতে পারে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Acute Hemorrhagic Pancreatitis: শুধু মদ্যপান নয়, অগ্নাশয়ে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে অনেক কারণে! কীভাবে বাঁচবেন, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর