রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কিমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৪ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ জামিন আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানকে আপিলের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এ জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদন মঞ্জুর করেন আদালত।

আদালতে জুবাইদা রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান এবং আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূইয়া শুনানিতে ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানিতে ছিলেন।

পরে আইনজীবী কায়সার কামাল গণমাধ্যমকে বলেন, ‘আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে আবেদনটি করা হয়। আইন ও বিধি অনুসরণ করে আপিল করা হবে।’

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

কিন্তু গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ অক্টোবর ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর দীর্ঘ ১৭ বছর পর ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফেরেন জোবাইদা রহমান। এর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি ২০০৮ সালে লন্ডনে যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর