সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ২১ সেপ্টেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৭৯ সময় দেখুন
গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ২১ সেপ্টেম্বর


সারাবাংলা ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম (বিডিএসআইফ) ও ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম (ডিএসআইএফ) প্রথমবারের মতো আয়োজন করেছে ‘গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড-২০২১’। বিশ্ব আন্তর্জাতিক শান্তি দিবসে আগামী ২১ সেপ্টেম্বর দুবাইয়ের ক্রাউন প্লাজায় ৬টি ক্যাটাগারিতে মোট ১৮ জন সাহসী, সৃজনশীল উদ্যোক্তা ও নেতাকে সম্মাননা প্রদান করবে। এলক্ষ্যে ১৫ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে নমিনেশন আবেদন কার্যক্রম শেষ হয়।

পুরস্কার পেতে বিশ্বের ৩১টি দেশ থেকে আবেদন করেছেন এক হাজার ৬৭৫ জন। এদের মধ্য ২০ জন বাংলাদেশিসহ মোট ৪৮ জন মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) বিডিএসআইফ ও ডিএসআইএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি আলী আকবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মনোনীতদের মধ্যে রয়েছেন ইকো নেটওয়ার্ক প্রতিষ্ঠাতা শামীম আহমেদ মৃধা, সেভ সিলেট প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল, শিক্ষাবিদ তন্ময় পাল চৌধুরী, ড্রিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান শাফায়েত, সিজ দ্য ডে’র হেড অব মার্কেটিং আকিদা বিনতে ইসলাম নুহা, ডা. মো. রিফাত আল মাজিদ ভূঁইয়া, গিভ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মাদ সাইফুল্লাহ মিঠু, ডিবে অর্গানাইজার বিডি’র প্রেসিডেন্ট এইচ এম মারজান, প্রত্যুষ’র প্রতিষ্ঠাতা তানভির হাসান, নন্দিতা সুরক্ষার প্রতিষ্ঠাতা তাহিয়াতুল জান্নাত, হেল্প দ্য ফিউচারের প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ খালেদ এবং ওয়ান অব ইউ’র প্রতিষ্ঠাতা আজিজুল ইসলমা নিলয়। বাংলাদেশে থেকে আরও নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার্স’র প্রতিষ্ঠাতা এ এস এম সাদমান সাকিব, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব হুইলচেয়ার ক্রিকেটের সিইও মাহবুবুর রহমান, কলামিস্ট সাজিয়া আফরিন সুলতানা, বাংলাদেশ ইয়ুথ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইমান মাহমুদ, আর্শি কো-ফাউন্ডার সৈয়দা নাজনিন আহমেদ, পেনি ফর মানি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জেসান রেহমান এবং খন্দকার আবদুল্লাহ আল তাহমীদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক।

পাশাপাশি টিম ব্যর্থ ও ইয়থ অ্যাকশন ফর বাংলাদেশ নামের দুইটি স্বেচ্ছাসেবী সংগঠনও বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে।

এ বিষিয়ে আলী আকবর বলেন, মূলত যাদের অনুকরণীয় প্রচেষ্টা অন্যদের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে এবং শান্তি ও মানবিক সেবার সংস্কৃতিতে ধারাবাহিকভাবে অবদান রেখেছেন। তাদেরকেই এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আয়োজনের ৫০ শতাংশ খরচ প্রদানের মাধ্যমে শুধুমাত্র মনোনীত ব্যাক্তিরাই অংশগ্রহণ করতে পারবেন। মূল আয়োজনেই বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইন্টারফেইথ লিডারশিপ, লিডারশিপ ইন স্ট্রেনথেনিং ফ্যামেলিস, আউটস্টান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড, গুড গভার্নেন্স অ্যাওয়ার্ড, ইনোভেটিভ স্কলারশিপ ফর পিস এবং গ্লোবাল পিস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর