Last Updated:
মাটিগাড়া, শিলিগুড়ি: বহুতল বাড়ির আড়ালে মাদক তৈরীর কারবার! তারপির বাজারে বিক্রি! এমনই কারখানার হদিস মিললো শিলিগুড়ির মাটিগাড়ার বানিয়াখরি এলাকায়। উদ্ধার প্রায় ২ কেজি মাদক এবং মাদক তৈরির বিপুল কাঁচামাল সামগ্রী! যার বাজার দর কোটি টাকা!
উদ্ধার নগদ কয়েক লাখ টাকাও! গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৩ জন। একজন মালদার বাসিন্দা। মূলত মালদার ওই বাসিন্দাই কাঁচামাল সরবরাহ করতো। শিলিগুড়ি পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) এবং মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানেই এই সাফল্য!
মাদকের বড় কারবার! জালে স্বামী-স্ত্রী সহ ৩! আজ আদালতে পেশ! উদ্ধার কোটি টাকার মাদক ও তৈরির কাঁচামাল! ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য আদায় করতে চায় তদন্তকারীরা।
Kolkata,West Bengal
May 21, 2025 11:49 AM IST