মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Panshkura Student Death:’চুরি করিনি, মা…’, পাঁশকুড়ার ছাত্রকে ‘কান ধরে ওঠবস’? সিভিক ভলেন্টিয়ার-সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের হল FIR FIR Lodged against Accused Civic Volunteer And 4 others by the family know Latest Update on Shocking Student death incident

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

Panshkura Student Death: পাঁশকুড়ার ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিপসের প্যাকেট হাতে থানায় বিক্ষোভ দেখানোর পর অবশেষে দায়ের হল এফআইআর। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত-সহ চারজনের নামে থানায় অভিযোগ জানালেন মৃত ছাত্রের মা সুমিত্রা দাস।

Panshkura Student DeathPanshkura Student Death
Panshkura Student Death

পাঁশকুড়া: পাঁশকুড়ার ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিপসের প্যাকেট হাতে থানায় বিক্ষোভ দেখানোর পর অবশেষে দায়ের হল এফআইআর। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত-সহ চারজনের নামে থানায় অভিযোগ জানালেন মৃত ছাত্রের মা সুমিত্রা দাস। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মৃত ছাত্রের মা।

প্রসঙ্গত, গত রবিবার পাঁশকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে চিপসের প্যাকেট চুরি করার অভিযোগ ও তার জেরে কার্যত অপমানিত হয়ে সুইসাইড নোট লিখে ওই ছাত্রের আত্মহত্যা ঘিরে তোলপাড় পরে গিয়েছে গোটা রাজ্যে। মর্মান্তিক এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে সব মহলকে। সেই ঘটনায় অভিযুক্ত সিভিক পুলিশকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পাঁশকুড়া থানায় বিক্ষোভ রবিবার বিক্ষোভও দেখায় এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। সেইসঙ্গে এলাকার মহিলারা চিপসের প্যাকেট নিয়ে পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল অবিলম্বে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করতে হবে।

এর আগে রবিবার সকালেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদে মৃত ছাত্রের মা, সুমিত্রা পাত্র। মারাত্মক অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, “আমাদের পাশে কেউ নেই, যে সাহায্য করতে আসছে, তাকেই গ্রেফতার করছে পুলিশ। আমরা অসুস্থ হয়ে পড়েছি, দরকার পড়লে হামাগুড়ি দিয়ে থানায় যাব অভিযোগ জানাতে।” ছেলের মৃতদেহ জোরপূর্বক দাহ করেছে পুলিশ, এমন দাবিও করেন মৃত ছাত্রের মা।

উল্লেখ্য, পাঁশকুড়ার গোসাইবেড় গ্রামের বছর বারোর স্কুল ছাত্র কৃষ্ণেন্দু দাস বেরিয়েছিল চিপস কিনতে। দোকানে গিয়ে দোকানদারকে অনেকবার ডাকাডাকি, করার পরেও সে দেখতে পায়নি তাঁকে। দোকানের বাইরেই পড়েছিল চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট তুলে সাইকেলে করে বাড়ির পথে রওনা দিয়েছিল সে। অভিযোগ, স্থানীয় ওই দোকানদার যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার এরপরেই ওই নাবালককে চোর অপবাদ দেয় এবং ভরা বাজারেই কান ধরে ওঠবস করায়।

পরিবারের দাবি, চোর অপবাদ দেওয়ার পরে সেই কিশোর আত্মহত্যা করেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ওই ঘটনায় অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে এ বার এফআইআর দায়ের হল। রবিবার ওই ছাত্রের পরিবার পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে রুজু হয় মামলা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর