বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

দেশের সংকটকালে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৬ সময় দেখুন


ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে বৈঠকে সাদা দলের দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।

এতে দেশের সাম্প্রতিক নানা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন ঢাবি সাদা দলের শিক্ষকরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরেন এবং বিরোধীদলের শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির বর্ণনা দেন। ভিন্নমত দমনে আওয়ামী লীগ সমর্থিত ঢাবি প্রশাসন কিভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তার বিবরণ তুলে ধরেন সাদা দলের শিক্ষক নেতারা। এছাড়া, চব্বিশের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিও তুলে ধরে বক্তব্য দেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাবি সাদা দলের শিক্ষকদের বক্তব্যগুলো মনযোগ সহকারে শোনেন এবং ধন্যবাদ জানান।

বৈঠক সূত্র জানায়, ঢাবি সাদা দলের শিক্ষকরা বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান খুবই মনযোগ সহকারে শুনেছেন। শিক্ষকদের বক্তব্য দেওয়া শেষ হলে তিনি মতবিনিময় সভার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বৈঠকে তারেক রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনের সূতিকাগার। অতীতে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য এবং অবিস্মরণীয়। সর্বশেষ ২০২৪ সালে ছাত্রজনতার গণআন্দোলনেও তাদের ভূমিকা অতুলনীয়। ঢাবি ক্যাম্পাস থেকেই আন্দোলনের স্ফূলিঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়েছিল। যে কারণে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। দেশে এখনো গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ জন্য অতীতের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবারও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেশ ও জাতির প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৈঠকে ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের নেতা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, মো. সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. তাহমিনা আক্তার টফি, অধ্যাপক মো. আবুল কাওছার, অধ্যাপক ড. মো. শফিকুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ, মো. আল-আমিন, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, অধ্যাপক ড. আ ফ ম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শাহ শামীম আহমেদ, মো. ইস্রাফিল প্রামাণিক রতন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. হোসনে আরা বেগম,শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বাংলাদেশ-কুয়েম মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. এসএম আলী রেজাসহ দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom