মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Bengal Cricket Team Coach Laxmi Ratan Shukla Helps Young Cricketer Akash Biswas, দুটি কিডনি বিকল, বাংলার তরুণ ক্রিকেটার আকাশকে বাঁচানোর লড়াইয়ে পাশে দাঁড়ালেন লক্ষ্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

Laxmi Ratan Shukla: সৌরভের পর এবার লক্ষ্মী। ময়দানের পরিচিত মুখ অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের অসুস্থতার খবর নিউজ18 বাংলায় আগেই প্রকাশিত হয়েছিল। এবার সেই আকাশের পাশে দাঁড়ালেন প্রাক্তন বাংলার অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লা।

News18News18
News18

সৌরভের পর এবার লক্ষ্মী। ময়দানের পরিচিত মুখ অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের অসুস্থতার খবর নিউজ18 বাংলায় আগেই প্রকাশিত হয়েছিল। এবার সেই আকাশের পাশে দাঁড়ালেন প্রাক্তন বাংলার অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লা। মহামেডান, কালীঘাটের হয়ে খেলা তরুণ ক্রিকেটার আকাশের দুটি কিডনি বিকল। আকাশের লড়াইয়ের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই রয়েছেন লক্ষ্মী। এবার আকাশের বাড়িতে গিয়ে দেখা করে আর্থিক সাহায্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আগামী দিনের চিকিৎসার জন্য সব রকম‌ সাহায্যের প্রতিশ্রুতিও দেন লক্ষ্মী।‌

প্রবল শারীরিক অসুস্থতায় দিন কাটানো আকাশ বিশ্বাসের সঙ্গে মঙ্গলবার বাড়িতে দেখা করতে যান বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্লা। নিজের তরফ থেকে লক্ষ্মী দু’লক্ষ টাকা অর্থ সাহায্য করেন আকাশকে।  আকাশের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর আহ্বান করেন,”ময়দানের যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরাও যেন আকাশের পাশে দাঁড়ান। আকাশকে এই লড়াইটা জেতাতেই হবে। দ্রুত মাঠে ফেরাতেই হবে।” লক্ষ্মীর সঙ্গে এদিন আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার বোলিং পরামর্শ অরূপ ভট্টাচার্যও। তিনিও বলছেন, “এই লড়াইয়ে আকাশকে জেতাতে গোটা ময়দানকে একজোট হতে হবে।”

অরূপ ভট্টাচার্যই আকাশের চিকিৎসার পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ব্যবস্থা, সবটাই তিনি দেখছেন। আকাশের বাড়িতে লক্ষ্মীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার চরণজিৎ সিং, সুরজিত লাহিড়িরা। ইতিমধ্যেই আকাশের জন্য ক্রাউড ফাইন্ডিং শুরু হয়েছে। আকাশ বিশ্বাসের কিডনি প্রতিস্থাপন করতে হবে। আকাশের মা ছেলেকে কিডনি দেবেন।

ময়দানের প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে পরিচিত আকাশ বিশ্বাস। গরিব ঘরের ছেলে আকাশ চেতলা অঞ্চলে থাকেন। গত মরশুমে মহামেডানের হয়ে দাপটের সঙ্গে খেলেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। চলতি বছর ক্লাব ক্রিকেটে কালীঘাটে যোগদান করেন আকাশ। অনুশীলনের মাঝেই আচমকা একদিন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে চোখের সমস্যা ধরা পড়লেও পরে দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে আকাশের। কালীঘাটের হয়ে একটি ম্যাচেও খেলেন। এই ম্যাচ খেলার সময়ে অসুস্থ হয়ে পড়ায় ক্লাবের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সময় বিভিন্ন পরীক্ষার পরেই ধরা পড়ে আকাশের দুটি কিডনি বিকল। ‌মাথায় আকাশ ভেঙে পড়ে দরিদ্র পরিবারের সন্তান আকাশের মাথায়।

তবে ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে আকাশকে যাবতীয় সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে। মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা ময়দানের পরিচিত মুখ আকাশ বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন দাদা। কালীঘাটের ক্রিকেটার আকাশের দুটো কিডনি বিকল। দ্রুত প্রয়োজন অপারেশনের। আকাশের চিকিৎসার যাবতীয় খরচের জন্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আকাশের মায়ের সঙ্গে দেখা করেছেন সৌরভ। এবার সাহায্যের হাত বাড়ালেন লক্ষ্মী।

বাংলা খবর/ খবর/খেলা/

Laxmi Ratan Shukla: দুটি কিডনি বিকল, বাংলার তরুণ ক্রিকেটার আকাশকে বাঁচানোর লড়াইয়ে পাশে দাঁড়ালেন লক্ষ্মী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর