বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শরীয়তপুর সদর উপজেলায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৩ সময় দেখুন
বৈরী আবহাওয়া উপেক্ষা করে শরীয়তপুর সদর উপজেলায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

শরীয়তপুর প্রতিনিধি:
বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শরীয়তপুরের সদর উপজেলায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী।

শুক্রবার (৩০ মে) সন্ধায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি  আলহাজ্ব সিরাজুল হক মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সরদার এ.কে. এম নাসির উদ্দীন কালু।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ মোঃ আব্দুস সালাম, এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, বি এম হারুন অর রশিদ, মোঃ আরিফুজ্জামান মোল্লা, এডভোকেট লুৎফর রহমান ঢালী, সামছুল হক ঢালী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের উপর আলোকপাত করেন।

তাঁরা বলেন, “শহীদ জিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একজন সাহসী সেনানায়ক ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথপ্রদর্শক। তাঁর শাসনামলেই দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

তাঁরা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে পরিচিত করা জরুরি। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে চলমান অবিচার, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৈরী আবহাওয়া সত্ত্বেও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর