মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Several injured in reckless car hit in Habra on Jamaisashti day.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

খাসির মাংসের দোকানে তখন লম্বা লাইন, জামাইষষ্ঠীর বাজারে হাবরায় বেপরোয়া গাড়ির ধাক্কা

আটক গাড়িআটক গাড়ি
আটক গাড়ি

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: জামাইষষ্ঠী উপলক্ষে তখন খাসির মাংসের দোকানে লম্বা লাইন, হঠাৎই কিছু বুঝে ওঠার আগে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় জখম হলেন একাধিক ব্যক্তি। জামাইষষ্ঠীর বাজারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবরা ২ নম্বর রেলগেট লাগোয়া বাইপাস রোডের একটি মাংসের দোকানের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামাইষষ্ঠী উপলক্ষে সকাল থেকে এই মাংসের দোকানের সামনে লম্বা লাইন পড়েছিল। হঠাৎ দু’নম্বর রেলগেটের দিক থেকে বেপরোয়া ভাবে একটি চার চাকা গাড়ি পরপর মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের ধাক্কা দেয়। মুহূর্তেই চরম বিশৃঙ্খলা ছড়ায় ওই এলাকায়। এমন পরিস্থিতি দেখে ঝাঁপিয়ে পড়েন আশপাশের দোকানদাররা সহ পথচারীরা। ঘটনায় প্রায় আট জন জখম হন।

স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে হাবরা হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হাবরা হাসপাতালে। বেশিরভাগ মানুষজনেরই পা থেকে কোমর পর্যন্ত গুরুতর চোট পেয়েছেন বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।  ইতিমধ্যেই হাবরা থানার পুলিশ আটক করেছে ওই গাড়ির চালককে। পাশাপাশি গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা থানায়।

পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির ড্রাইভার জানিয়েছেন, তার বাড়ি হাবড়া জয়গাছি এলাকায়। বছর আটত্রিশের রতন সাহা আরও জানান, তিনি নাকি গাড়ি চালানো শিখছিলেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

North 24 Parganas News: খাসির মাংসের দোকানে তখন লম্বা লাইন, জামাইষষ্ঠীর বাজারে হাবরায় বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম একাধিক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর