বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

এনসিপির কমিটিতে নিহত ছাত্রদল নেতা সাম্যের ভাই আমিরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১১ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর সাম্যর ভাই সর্দার আমিরুল ইসলামের নাম সদস্য পদে রাখা হয়েছে। সর্দার আমিরুলও সাবেক ছাত্রদল নেতা।

রোববার (১ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ কমিটি অনুমোদন দেন। তবে এ ব্যাপারে এনসিপির পক্ষ থেকে ‘অফিসিয়ালি’ আমিরুল ইসলামকে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন তিনি নিজেই। কমিটির বিষয়ে জানতে চাইলে সর্দার আমিরুল সারাবাংলাকে বলেন, ‘আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।’

‘আমিরুলের অনুমতি না নিয়েই কমিটিতে নাম দেওয়া হয়েছে কি না?’ এমন প্রশ্নের জবাবে তিনি সারাবাংলাকে বলেন, ‘আমার সঙ্গে মাস দেড়েক আগে একবার এবং চার/পাঁচদিন আগে একবার ওদের কথা হয়েছে। আমার ইতিবাচক সম্মতি ছিল। কিন্তু অফিসিয়ালি কমিটির কিছু জানায়নি।’

‘এখন এই দায়িত্ব নিতে চান কি না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অফিসিয়ালি জানার পর আমি আপনাকে ফোন করব। তখন বলতে পারব।’

ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হয়েছেন আকরাম হুসাইন। এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘উনার সঙ্গে কথা হয়েছে।’ সরদার আমিরুল ইসলাম পরবর্তী সময়ে জানান, তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হয়েছেন।

ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির। এ ছাড়া সদস্য হয়েছেন এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন), ওমর ফারুক (রামপুরা জোন), খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী।

উল্লেখ্য, সর্দার আমিরুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৭ সালের আগস্টে তিনি ফেসবুকে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল প্রায় ২০ মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom