সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

মোহাম্মদ রফিক রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৮ সময় দেখুন
মোহাম্মদ রফিক রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ রফিক।

বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি অঞ্জন কান্তি দাশ,অভিভাবক প্রতিনিধি নুরুল আলম চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক (সদস্য সচিব) প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।

প্রবিধানমালা ২০২৪ অনুযায়ী গঠিত এই এডহক কমিটি বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত হবে।

সভাপতির দায়িত্ব পেয়ে মোহাম্মদ রফিক জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করব। বিশেষ করে লেখাপড়ার মানোন্নয়ন ও একাডেমিক বিষয়কে গুরুত্বের সাথে দেখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom