মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Fishing Boat License Controversy: কলকাতায় বসে বোট লাইসেন্স নিয়ে সুন্দরবনে ভাড়া কাটানোর দিন শেষ! এবার পুরো নিয়মই বদলে দিল সরকার | fishing boat license certificate issue controversy in sundarban

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

মাছ ধরার মরসুম শুরু হওয়ার আগে বোট লাইসেন্স সার্টিফিকেট নিয়ে বিতর্ক

মাছ ধরার ট্রলার মাছ ধরার ট্রলার 
মাছ ধরার ট্রলার 

দক্ষিণ ২৪ পরগনা: পয়লা জুলাই থেকে সুন্দরবনের ক্যানিং, ঝড়খালি ও গোসাবা এলাকায় নদীতে মাছ ধরার মরসুম শুরু হবে। সেজন্য কয়েকদিন পর থেকে দেওয়া হবে বোট লাইসেন্স সার্টিফিকেট। কিন্তু তার আগে বিষয়টি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কারণ মৎস্যজীবীদের একাংশের অভিযোগ, সুন্দরবন টাইগার রিজার্ভ শুধুমাত্র গোসাবা এলাকার মৎস্যজীবীদের লাইসেন্স দেবে বলেছে। কারণ ওই এলাকাটি তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে। বাকি এলাকা তাদের এক্তিয়ারের বাইরে।

এমনটা হলে বঞ্চিত হবেন সুন্দরবনের অন্যান্য প্রান্তের প্রচুর মৎস্যজীবী। এই নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। যদিও টাইগার রিজার্ভ থেকে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, শুধু ক্যানিং মহকুমা থেকেই নয়, কুলতলি, পাথরপ্রতিমা, রায়দিঘি ইত্যাদি এলাকা থেকেও বহু মৎস্যজীবী মাতলা, বিদ্যাধরী প্রভৃতি নদীতে মাছ ধরতে আসেন। কিন্তু এবারে আদৌ তাঁরা সেটা করতে পারবেন কিনা, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। বিভিন্ন মৎস্যজীবী সংগঠন এই নিয়ে টাইগার রিজার্ভের ভূমিকায় ক্ষুব্ধ।

সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটির সম্পাদক ও সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির সম্পাদক বলেন, শুধু গোসাবার বাসিন্দা মৎস্যজীবীদের লাইসেন্স দিলে চলবে না। অন্যান্য এলাকার মৎস্যজীবীদেরকেও মাছ ধরার ছাড়পত্র দিতে হবে। এদিকে, কিছুদিন বাদেই সুন্দরবন টাইগার রিজার্ভে লাইসেন্স নিয়ে বৈঠক হতে চলেছে। সেখানে সবাইকে সেটা দেওয়ার জোরালো দাবি জানানো হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে মৎস্যজীবীদের আশ্বস্ত করেছেন বনমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “যোগ্য মৎস্যজীবীদেরই লাইসেন্স দেওয়া হবে। স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছিল। এলাকার বাসিন্দাই নন, এমনকি কলকাতায় বসে কেউ কেউ বোট লাইসেন্স নিয়ে সেটা ভাড়ায় খাটাচ্ছেন। এদের কোনভাবেই লাইসেন্স দেওয়া হবে না।” প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ইস্যুতে সুন্দরবনের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেছিলেন বনমন্ত্রী। সেখানে লাইসেন্স সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছিল।

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Fishing Boat License Controversy: কলকাতায় বসে বোট লাইসেন্স নিয়ে সুন্দরবনে ভাড়া কাটানোর দিন শেষ! এবার পুরো নিয়মই বদলে দিল সরকার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর