Last Updated:
কলকাতা: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে এবারের টিআরপি তালিকায় বিশেষ কিছু রদবদল হল না৷ তবে দীর্ঘদিন বাদে সিংহাসন ফিরে পেল ধারাবাহিক ‘ফুলকি’৷ তবে এবারও সেরার সেরা-মুকুট ধরে রাখল ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’৷
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
এবারও বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে দুই মেগা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ও’ফুলকি’। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
পরশুরাম আজকের নায়ক-ফুলকি-৬.৭ (প্রথম)
জগদ্ধাত্রী- ৬.৪ (দ্বিতীয়)
পরিণীতা- ৬.৩ (তৃতীয়)
রাঙামতি তীরন্দাজ- ৬.১(চতুর্থ)
চিরসখা-৫.৯(পঞ্চম)
গৃহপ্রবেশ- ৫.৫(ষষ্ঠ)
কথা- ৫.৪(সপ্তম)
কোন গোপনে মন ভেসেছে-৫.১(অষ্টম)
চিরদিনই তুমি যে আমার- ৪.৮ (নবম)
মিত্তির বাড়ি-৪.১(দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৬.৭ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘ফুলকি’ ৷ ৬.৪ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ । ৬.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’ ৷ ৫.৯ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’ ৷
Kolkata,West Bengal
June 19, 2025 5:17 PM IST