মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Jhargram News: অতি বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, ফুঁসছে একাধিক নদী| Jhargram: Heavy Rain Raises Water Levels, Multiple Rivers in Spate

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

ডুলুং, ভৈরববাঁকি ও তারাফেনী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ঝাড়গ্রাম-বাঁকুড়া বাস চলাচলও বন্ধ।  

X

ঢোলভাঙ্গা

ঢোলভাঙ্গা ব্রিজ জলমগ্ন

ঝাড়গ্রাম: মঙ্গলবার থেকে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। অতি বৃষ্টির কারণে ফুঁসছে ঝাড়গ্রামের একাধিক নদী। ডুলুং, ভৈরববাঁকি ও তারাফেনী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ঝাড়গ্রাম-বাঁকুড়া বাস চলাচলও বন্ধ।

জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিতে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত। ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ে নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। ঝাড়গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী-সহ প্রায় ২০ টি গ্ৰামের।

বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে বীনপুর ও লালগড়ের বাসিন্দাদের। গ্রামে ঢুকে আসে বন্যার জল। বিন্দাধরা, বাসাঝুড়ি, কড়াসাই, ঢোলভাঙ্গা, কুইলা, করাতশাল, ভদ্রপাল-সহ ১৫টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝাড়গ্রামে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, ফলে চিল্কিগড়ে নদীর উপর থাকা কজওয়েটি জলে ডুবে যায়। ফলে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, চিলকিগড়ে ডুলুং নদীর উপর একটি সেতু নির্মাণের । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও সেতু নির্মাণ না হাওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।

তন্ময় নন্দী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর