মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Kaliganj By Election Results Update: একপেশে জয়ের পথে তৃণমূল, তার পরেও জোর টক্কর দেখল কালীগঞ্জে! বিজেপি-র চিন্তা বাড়াল বাম কংগ্রেস?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷

News18News18
News18

সমীর রুদ্র, কালীগঞ্জ: প্রত্যাশিত ভাবেই কালীগঞ্জ পুনর্দখলের পথে তৃণমূল কংগ্রেস৷ দ্বাদশ রাউন্ডের শেষে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীদের থেকে প্রায় ৩১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ তবে কালীগঞ্জ বিধানসভা নির্বাচবনে দ্বিতীয় স্থানে দখল করা নিয়ে জোর টক্কর চলল বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে৷ এর মধ্যে বেশ কয়েকটি রাউন্ডে বিজেপি-র থেকে এগিয়েও ছিলেন কংগ্রেস প্রার্থী৷

কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ১২ রাউন্ডের গণনার পর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৪০৪টি ভোট৷ বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ২৫ হাজার ৪৩৭টি ভোট৷ কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮ হাজার ৭৭০টি ভোট৷

ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷ এর পরের কয়েকটি রাউন্ডে আবার দু নম্বরে উঠে আসেন বিজেপি প্রার্থী৷ আবার সপ্তম, অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ৷ যদিও এর পর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন তিনি৷ দ্বাদশ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় সাত হাজার ভোটে পিছিয়ে তৃতীয় স্থানেই রয়েছেন কংগ্রেস প্রার্থী৷

২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ৷ তাঁর মৃত্যুতেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Kaliganj By Election Results Update: একপেশে জয়ের পথে তৃণমূল, তার পরেও জোর টক্কর দেখল কালীগঞ্জে! বিজেপি-র চিন্তা বাড়াল বাম কংগ্রেস?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর