রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দলের চার নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং ঢাকা মহানগর এনসিপি নেতা আসিফ উদ্দিন সম্রাট।

বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নেওয়া হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘দলের নিবন্ধন ইস্যুতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ প্রতিনিয়ত আমাদের অফিসে আসছেন। তাদের ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি পরিকল্পিত হামলা।’

বিস্ফোরণের প্রতিবাদে রাত ১১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ, নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে থাকা নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি নির্বাচন কমিশনে তাদের আবেদন জমা দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর