মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ডিএসইতে আজকের লেনদেন ৪১৩ কোটি টাকা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ১৪ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৫০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৩ কোটি ২১ লক্ষ ১৯ হাজার ৩১০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৯.৯৮ পয়েন্ট বেড়ে ৪৭৬৭.৬৪ ডিএস-৩০ মূল্য
সূচক ১৮.৫৮ পয়েন্ট বেড়ে ১৭৯০.০৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.০৩ পয়েন্ট বেড়ে ১০৪৬.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৫টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সী পার্ল রিসোর্টস, বীচ হ্যাচারী, ইন্দো বাংলা ফার্মা, বিএটিবিসি, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস ও মিডল্যান্ড ব্যাংক।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইন্দো বাংলা ফার্মা, এডিএন টেলিকম, সিলভা ফার্মা, বঙ্গজ লিঃ, সিভিও পিআরএল, ফার কেমিক্যাল, কপারটেক ইন্ডাঃ, ইউনিক হোটেল, জেমিনী সী ফুড ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভিএএমএল আরবিবিএফ, এফবিএফ আইএফ, ফারইস্ট ফাইন্যান্স, শ্যামপুর
সুগার, গ্রীন ডেল্টা মি. ফা., বার্জার পেইন্ট, জাহিন টেক্স, মিডল্যান্ড ব্যাংক, এমবিএল ১ম মি. ফা. ও স্টাইল ক্র্যাফট।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর