মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Extramarital Relationship: নামেই তিনি স্বামী, স্ত্রীর মন পড়ে প্রেমিকের কাছে! বিয়ের ১৫ বছর পর বড় সিদ্ধান্ত নিলেন যুবক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১১ সময় দেখুন


Last Updated:

বিয়ের পরেও কনৌজের বাসিন্দা বিকাশ দ্বিবেদী নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন সোনি৷

প্রতীকী ছবি৷প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

১৫ বছরের দাম্পত্য জীবন৷ সন্তানও রয়েছে৷ কিন্তু স্ত্রী দীর্ঘদিন ধরেই ভালবাসেন অন্য কাউকে৷ অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত স্ত্রীকে তাই মুক্তি দিলেন স্বামী৷ নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন যুবক৷

এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুরের দেহাতের রসুলাবাদে৷ জানা গিয়েছে, পেশায় শ্রমিক যোগেশ তিওয়ারির সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল সোনি নামে এক তরুণীর৷ কিন্তু বিয়ের পরেও কনৌজের বাসিন্দা বিকাশ দ্বিবেদী নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন সোনি৷

একটা সময়ের পর স্ত্রীর এই অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন যোগেশ৷ বিষয়টি নিয়ে সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন তিনি৷ এর পরই নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সোনি৷ শেষ সোমবার প্রেমিকের সঙ্গে গ্রামে ফিরে আসেন সোনি৷ বিকাশ গ্রামে ফিরেছেন খবর পেয়েই পুলিশকে তা জানান যোগেশ৷

পুলিশি ঝামেলা এড়াতে ফের গ্রাম ছেড়ে পালিয়ে যান সোনির প্রেমিক বিকাশ৷ কিন্তু ততক্ষণে স্ত্রীর মনের আসল ইচ্ছের কথা জানতে পেরে গিয়েছেন যোগেশ৷ বুঝে গিয়েছেন, স্ত্রীর মন পড়ে আছে বিকাশের কাছেই৷ এর পরই ফোন করে বিকাশকে গ্রামে আসতে বলেন যোগেশ৷ গোটা বিষয়টি গ্রামের পঞ্চায়েতকেও জানান ওই যুবক৷ এর পরই পঞ্চায়েতের বৈঠক ডাকা হয়৷ সেখানে সোনি জানিয়ে দেন, প্রেমিক বিকাশের সঙ্গেই ঘর বাঁধতে চান তিনি৷ যোগেশকেও বৈবাহিক সব দায় থেকে মুক্ত করতে রাজি হয়ে যান সোনি৷ এই প্রস্তাবে সম্মতি দেয় পঞ্চায়েতও৷

এর পরই গ্রামের একটি মন্দিরেই স্ত্রীর বিয়ের বন্দোবস্ত করেন যোগেশ৷ দাঁড়িয়ে থেকে বিকাশের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেন তিনি৷ বিয়ের আসরে গ্রামবাসী এবং পুলিশও উপস্থিত ছিল৷ যোগেশ এবং সোনির ১২ বছরের পুত্র তার মায়ের সঙ্গেই থাকবে বলে ঠিক হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/

Extramarital Relationship: নামেই তিনি স্বামী, স্ত্রীর মন পড়ে প্রেমিকের কাছে! বিয়ের ১৫ বছর পর বড় সিদ্ধান্ত নিলেন যুবক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর