Last Updated:
ঢাকা: বাঘের গর্জন আর রইল না! শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র। এর পর ২৫ জুন থেকে শুরু হয়েছিল দ্বিতীয় টেস্ট ম্যাচ। ম্য়াচের চতুর্থ দিনই শ্রীলঙ্কা জয় ছিনিয়ে নেয়। সিরিজের ফল ১-০।
প্রভাত জয়সূর্য নেন ৫ উইকেট। বাংলাদেশের তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশঙ্কা দুরন্ত সেঞ্চুরি করেন। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ৭৫ বলে মাত্র ৩৫ রান করেন। লিটন দাস ব্যর্থ। দ্বিতীয় টেস্ট ম্য়াচে বাংলাদেশ এক ইনিংস এবং ৭৮ রানে হারল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪৭ রান করে। ওপেনার শাদমান ইসলাম ৯৩ বলে ৪৬ রান করেন। মুশফিকুর রহিম ৭৫ বলে ৩৫ রান করেন। লিটন দাস ৫৬ বলে ৩৪ রান করেন। মেহেদি হাসান মিরাজ ৩১ রানের ইনিংস খেলেন। জবাবে শ্রীলঙ্কা পাহাড়প্রমাণ রান তোলে। পাথুম নিশঙ্কা ২৫৪ বলে ১৫৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন।
এই হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন। নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না, এমন কথা শোনা যাচ্ছিল তাঁকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে হারের পর সেকথাই আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল হোসেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 28, 2025 6:31 PM IST