বেশ কয়েকটি সমীক্ষা বলছে, বাড়িতে বসে কাজ শুরু করার পর অনেকেরই মানসিক সমস্যা বেড়েছে। একদিকে কাজের চাপ, অন্য দিকে পরিবার ও কাজের মধ্যে আলাদা সময় বের করতে না পারার জন্য এটা হয়েছে। পাশাপাশি যাঁরা একটি ঘরেই একসঙ্গে থাকেন, কাজ করেন, তাঁদের সমস্যা হচ্ছে আরও বেশি।