বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলার মূল আসামি প্রকাশ্যে, ভুক্তভোগীদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলার মূল আসামি প্রকাশ্যে, ভুক্তভোগীদের গ্রেপ্তারের দাবি

জুলাইয়ে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. হারুন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা বলছেন, হারুন প্রকাশ্যে হুমকি দিচ্ছে ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সবাইকে দেখে নেওয়া হবে।’

ছাত্রদের ওপর হামলার তিন মামলা, তবুও ধরা পড়ছে না যুবলীগের হারুন। ‘ক্ষমতায় এলে দেখে নেব’—আশুলিয়ায় মামলার আসামি হারুনের হুমকিতে আতঙ্ক। তিন থানায় মামলা, তবুও ছাত্র হামলার আসামি হারুন ধরাছোঁয়ার বাইরে।

জানা গেছে, মো. হারুন আশুলিয়া উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এলাকায় সে ‘যুবলীগ ক্যাডার’ নামেই বেশি পরিচিত। স্থানীয়দের অভিযোগ, হারুন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জমি দখল করে আসছে। কারও জমিতে নজর পড়লে মিথ্যা মামলা থেকে শুরু করে ভয়-ভীতি, হুমকি সবই ব্যবহার করছে সে।

এলাকাবাসীর ভাষ্য, হারুনের নামে যাত্রাবাড়ী থানা, আশুলিয়া থানা ও উত্তরা পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। তবে সেসব মামলার কোনোটিরই সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি জুলাই মাসে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলায় সম্মুখসমরে নেতৃত্ব দেয় হারুন। সেদিন অস্ত্র হাতে নিয়ে সরাসরি ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গীরা। হামলায় আহত হন একাধিক শিক্ষার্থী।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, হামলার পর মামলা হলেও এখন পর্যন্ত আসামি হারুন গ্রেপ্তার হয়নি। উল্টো হারুন ও তার অনুসারীরা স্থানীয়দের হুমকি দিচ্ছে। জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন,এসব কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হারুনের বিরুদ্ধে আমরা থানায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। উল্টো মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে হারুনের লোকজন।’

এলাকাবাসীর দাবি, শিগগিরই হারুনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নয়তো তার ভয়ে কেউ নিরাপদ নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর