বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

পিরোজপুর প্রতিনিধি:

স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা শান্তিপূর্ণভাবে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তারা মাঠপর্যায়ে দেশের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতামূলক কাজ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় তারা আরও বলেন, সরকারকে এ বিষয় বারবার অবহিত করার পরও সমাধান না পেয়ে বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর