শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, ‘আইভি রহমান ছিলেন একজন নিরহংকারী রাজনৈতিক নেত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের উচ্চ আদালতে আপিলের শুনানি অচিরেই শুরু হবে।’

আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।

এসময় আরও শ্রদ্ধা জানান আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর