সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Alipurduar News: দক্ষিণবঙ্গে বন্যা, আর উত্তরবঙ্গে…! কঠিন সমস্যায় চাষিরা, রাগে ছাগলদের খাওয়াচ্ছেন ধানের চারা | alipurduar farmers facing losses paddy cultivation due to insufficient rain irrigation water

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

Alipurduar News: বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষ। ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কৃষকরা। অধিকাংশ জমিতে রোপণ করা সম্ভব হয়নি ধানের বীজ। 

+

বীজধানের

বীজধানের চারা ছাগলকে খাওয়াচ্ছেন চাষিরা

আলিপুরদুয়ার: বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষ। ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কৃষকরা। অধিকাংশ জমিতে রোপণ করা সম্ভব হয়নি ধানের বীজ।

দক্ষিণবঙ্গ যখন বন্যায় ডুবছে, তখন উত্তরে প্রবল তাপপ্রবাহ। যার ফলে আলিপুরদুয়ার জেলা জুড়ে বৃষ্টির অভাবে আমন ধান চাষে ব্যাপক ক্ষতি।

জলের অভাবে ৫০ শতাংশের বেশী জমিতে ধানের চারা রোপণ করতে পারেননি আলিপুরদুয়ার জেলার কৃষকেরা। ব্যক্তিগত সেচের মাধ্যমে কিছুটা বীজ রোপণ করতে পারলেও সেই ফসলেও ভাল ফলন হবে না বলে জানাচ্ছেন কৃষকেরা। বহু জমিতে বীজতলা পর্যন্ত হয়নি। লাল হয়ে মাঠেই মরছে বীজধান। বাধ্য হয়ে কৃষকরা ছাগলকে খাইয়ে দিচ্ছে সেসব বীজধানের চারা।

মাঠে জল না থাকায় ফেটে যাচ্ছে ধানের জমি। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত যেখানে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ৪১ মিলিমিটার। ফলে প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে জেলায় বলে জানালেন কৃষি দফতরের আধিকারিকরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হওয়ার কথা। সেখানে এখন পর্যন্ত মাত্র ৬০ হাজার হেক্টর জমিতে আমন ধানের বীজ রোপণ করা সম্ভব হয়েছে। কৃষকদের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্যক্তিগত পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল এনে চাষের বন্দোবস্ত করছেন। শুধুমাত্র বৃষ্টির ঘাটতির ফলে জেলার মোট ৫০ শতাংশ জমিতে আমন ধানের চাষের ব্যাপক ক্ষতি হবে বলে জানাচ্ছেন তারা।

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Alipurduar News: দক্ষিণবঙ্গে বন্যা, আর উত্তরবঙ্গে…! কঠিন সমস্যায় চাষিরা, রাগে ছাগলদের খাওয়াচ্ছেন ধানের চারা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর