রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

পঞ্চগড়ের ২ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


পঞ্চগড়: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় জেলার দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলটির পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সেক্রেটারি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়া, পঞ্চগড় ২ আসন (বোদা ও দেবীগঞ্জ) আসনে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির দেবীগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হাসান প্রধান।

এর আগে, গত ৯ জুলাই (বুধবার) দিনব্যাপী পঞ্চগড়ের এক ও দুই আসনে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মুফতি মোস্তফা কামালের উপস্থিতিতে জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার দুই সহস্রাধিক দায়িত্বশীল নেতাকর্মী প্রার্থী বাছাই এ ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন। পরে মতামত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় থেকে প্রার্থীর নাম রোববার ঘোষণা করা হয়।

তবে, এরইমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন এবং ইসলামপন্থি দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে ওঠা জল্পনা-কল্পনার ব্যাপারে দলটির সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়গুলো এখনও ক্লিয়ার হয়নি। তাই মাঠ গুছিয়ে রাখতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর