মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bankura Teacher: বাড়ির সবাই শিক্ষক, তবে ইনি একটু আলাদা…! ৭৩ বছরেও ক্লান্তি নেই, অবসর জীবন যেন আস্ত ‘কুমোরটুলি’, কাটছে বাটালি-হাতুড়িতে | bankura retired 73 years old school teacher engaged with making wooden crafts

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


Last Updated:

Bankura Teacher: ৭৩ বছরের প্রাক্তন স্কুল শিক্ষক বিকাশ রায় এখনও একইভাবে নিজের নেশায় মগ্ন। কী করছেন জানলে আপনিও অবাক হবেন

+

কাঠ

কাঠ শিল্পে মগ্ন প্রাক্তন শিক্ষক

বিষ্ণুপুর, বাঁকুড়া: নিজের বাড়িতেই বাটালি আর হাতুড়ি দিয়ে কাঠের উপর ঘামাচ্ছেন ৭৩ বছরের এক বৃদ্ধ। তার বাড়িটিকে বানিয়ে ফেলেছেন একেবারে আস্ত একখানা মিউজিয়াম বা আর্ট গ্যালারি। এই ব্যক্তির বাড়িতে ঢুকলেই আপনি অবাক হবেন। যখন তিনি স্কুলে পড়তেন তখন তিনি থাকতেন কলকাতার বাগবাজারে। তার পাশেই রয়েছে কুমোরটুলি। স্কুল ছুটির পর তিনি সোজা যেতেন সেই কুমোরটুলিতে এবং সেখানকার শিল্পীদের কাজের অনুপ্রেরণায় আজও থেমে নেই ৭৩ বছরের এই বৃদ্ধ।

বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের বাসিন্দা ৭৩ বছরের প্রাক্তন স্কুল শিক্ষক বিকাশ রায় এখনও একইভাবে নিজের নেশায় মগ্ন। তিনি এই বয়সেও একইভাবে বানিয়ে চলেছেন বিভিন্ন রকমের কাঠের কাজ, বাড়ির দেওয়ালে সাজান রয়েছে বিভিন্ন রকমের কাঠের দেবদেবীর মূর্তি, বিকাশ বাবুর সূক্ষ্ম নিপুণ হাতের কাজে মুগ্ধ হবেন আপনি। একেবারে কাঠের উপরে মূর্তি ও পুতুল বানিয়ে সকলকে তাক লাগিয়েছেন বিকাশ বাবু।

যেখানে দেখা যায় কর্মজীবন বা শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর আর পাঁচটা মানুষ বাড়িতে বসে রয়েছেন সেই জায়গা থেকে একেবারে আলাদা ৭৩ বছরের এই বিকাশ বাবু। এখন তার সঙ্গী কাঠ, বাটালি ও হাতুড়ি ওই নিয়েই রয়েছেন এই প্রাক্তন স্কুল শিক্ষক। আরও একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন বিকাশ বাবুর বাড়িতে সবাই শিক্ষকতা করেন। বিকাশ বাবুর বাবা শিক্ষক ছিলেন, বিকাশ বাবু শিক্ষক ছিলেন এবং তার ছেলেরাও এখন শিক্ষকতা করছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিকাশবাবু এই বয়সেও যে এইভাবে নিজের প্রতিভাকে টিকিয়ে রেখেছেন সেটা আর পাঁচটা বয়স্ক মানুষদেরকে অবাক করারই বিষয়। বিকাশ বাবু কাঠের উপর পুতুল, মূর্তি বানানোর পাশাপাশি বেহালা ও গিটারও বাজান। বর্তমানে বিকাশ বাবুর কাছে গিটার শেখার জন্য এখন অনেক ছেলেমেয়েরাও আসছেন তার বাড়িতে।

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Bankura Teacher: বাড়ির সবাই শিক্ষক, তবে ইনি একটু আলাদা…! ৭৩ বছরেও ক্লান্তি নেই, অবসর জীবন যেন আস্ত ‘কুমোরটুলি’, কাটছে বাটালি-হাতুড়িতে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর