Last Updated:
রিন্টু পাঁজা, আসানসোল : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে অনেক স্মৃতি নিয়ে জড়িয়ে আছে চুরুলিয়া গ্রাম! কবির জন্মভূমি গ্রাম হিসাবে খ্যাত এই গ্রাম। কিন্তু জানেন কি এই গ্রামেই রয়েছে একটি জনপ্রিয় মিষ্টি! এই মিষ্টি খেতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি এখন জেলার বাইরের মানুষজনও আসছেন।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে যাবেন সেই কবির চুরুলিয়া গ্রামে। এছাড়াও এই মিষ্টি যে দোকানে মিলবে সেটাও জেনে নিন। প্রথমে ট্রেনে বা বাসে আসানসোল আসতে হবে। এর পরে বাসস্ট্যান্ড এসে দোমহনি-চুরুলিয়া রুটের মিনি বাস ধরে সোজা চুরুলিয়া আসতে হবে। এরপরে চুরুলিয়া বাজারে এসে তিন মাথা মোড়ে রয়েছে সাধু সুইটস। এখানেই মিলবে রসলাল মিষ্টি। দেখতে খানিকটা ল্যাংচার মতো। তবে স্বাদ কিন্তু আলাদা। সম্পূর্ণ ছানা দিয়ে কড়া রসে চুবিয়ে তৈরি করা হয় এটি।
Kolkata,West Bengal
July 21, 2025 4:08 PM IST
Tasty Dessert: কড়া রসের পাকে ছানার যুগলবন্দিতে তৈরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় রসলাল মিষ্টি আজও স্বাদের রাজা