চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের সফল অভিযানে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে, কোতোয়ালী থানার এসআই (নিঃ) শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে লালদিঘীর পাড় এলাকায় ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নতুন রেল স্টেশন ৭নং পার্কিং এর সামনে ওভারব্রিজের নিচে দুইজন মোটরসাইকেল আরোহী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকে ১টি মোটরসাইকেলসহ দুইজন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন:
1. **মোঃ ফরহাদ** (২৬)
* পিতা: মোঃ আব্দুল্লাহ
* মাতা: চেমন আরা বেগম
* স্ত্রী: শাবনূর বেগম
* ঠিকানা: মিয়া পাড়া, আব্দুল্লাহর বাড়ী, ৮নং ওয়ার্ড, আধুনগর ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।
2. **শফিকুর রহমান হেলাল** (৩০)
* পিতা: আব্দুল নবী
* মাতা: নুরুন্নেছা
* স্ত্রী: নারগিছ বেগম
* ঠিকানা: ওয়াহিদের পাড়া, বকুল বাপের বাড়ী, ২নং ওয়ার্ড, চরম্বা ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।
তাদের দখল হতে **২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট** এবং **অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল** জব্দ করা হয়।
উক্ত ঘটনায় কোতোয়ালী থানায় **মামলা নং-৩৯**, তারিখ **২২/০৭/২০২৫ খ্রিঃ**, **মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ)/৩৮ ধারা** মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।