বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
চট্টগ্রাম মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু।

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আমজাদ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আমজাদ হোসেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মালবাড়ির আলী আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

মৃতের পরিবার জানায়, আমজাদ ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাইরে যান। এ সময় চার্জে থাকা রিকশার ব্যাটারির লাইন খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে রিকশার পাশে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠেন।চিৎকার শুনে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, আজ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর