বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ব্যাপারে সতর্ক করলেন রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৫ সময় দেখুন


ঢাকা: সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, এমন দাবি করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার সই জাল করে ‘আংশিক কমিটি ঘোষণা’ শিরোনামে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’’

রিজভী আরও জানান, বিজ্ঞপ্তিটি বিএনপির দফতর থেকে পাঠানো হয়নি এবং এটি দলীয় সিদ্ধান্তকে প্রতিফলিত করে না। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া তথ্য এড়িয়ে চলার এবং যাচাই ছাড়া কোনো বার্তা বিশ্বাস না করার অনুরোধ জানান।

তিনি জালিয়াতির এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ইঙ্গিত দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom