বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ফেনী লাল পুল এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা — নিহত ১ আহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
ফেনী লাল পুল এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা  — নিহত ১ আহত ৭

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকার দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে লালপুল এলাকার রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ৮ যাত্রী আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন, হাসান (২০), শাকিল (২৪), ইবরাহিম (২৫), মেহেদী হাসান (২০), রাকিব (২৫), আমজাদ হোসেন (৩৫) ও মাহফুজ (৩০)।

তারা ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর