সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া বক্তব্যে তারা জানিয়েছে, বহু মৃত ভোটারের ফর্ম ও স্বাক্ষর সহ আপলোড করে দেওয়া হয়েছে। আর সেই কারণে যে আশঙ্কা বারংবার করা হয়েছে, সেটাই হচ্ছে। অর্থাৎ, এই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। আরও বলা হয়েছে, আধার কার্ড কেন একটি বৈধ নাগরিকত্বের নথি হিসেবে গ্রহণ করা হবে না, তার যথার্থ কারণ দেখাতে ব্যর্থ হয়েছে কমিশন।