বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কারে ভুষিত সাংবাদিক ধীরু বাউল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কারে ভুষিত সাংবাদিক ধীরু বাউল

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কারে ভুষিত হয়েছেন দামুড়হুদা উপজেলার দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের ছেলে সাংবাদিক মনিরুজ্জামান ধীরু বাউল।

গ্রামবাংলার ঐতিহ্যবাহি হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ও বিশিষ্ট লোকসংগঠক হিসেবে অবদান স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

আজ সোমবার ২৮ জুলাই তার নিজ গ্রামে ফিরে এসে বিসয়টি নিশ্চিত করেছেন তিনি।

এর আগে শনিবার সন্ধায় রাজধানীর বাংলা মোটর বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রাপ্ত হন। আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত কবি শ্রী পুস্পেন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চলচিত্র ও টেলিভিশন অভিনেতা জনাব খলিলুর রহমান কাদেরি। নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও টিভি উপস্হাপিকা ফারজানা মৃদুলার উপস্হাপনায প্রধান অতিথি বলেন বিশ্বের বর্ণবৈষম্য বিরোধী অবিসংবাদিত নেতা নেলসেন মান্ডেলার জন্মবার্ষিকীতে ন্যায়বিচার, শান্তিরবার্তা ছড়িয়ে দেয়া,সমাজে শান্তি প্রতিষ্ঠা, অবহেলিত নিপিড়িত মানুষের পাশে এবং তাদের সেবাই নিয়োজিতদের স্বীকৃতি স্বরুপই এই শান্তি পুরস্কার দেয়া হয়।প্রথিতযশা গবেষক সাংবাদিক ডঃ এস এম শাহানুর আলম বিশ্ব শান্তির দুত নেলসেন মান্ডেলার জীবন আদর্শ শান্তির দর্শন বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ও বলেন বাংলার ঘরে ঘরে এবং নতুন প্রজন্মের কাছে শান্তির বাণী ছড়িয়ে দিতেই এ শান্তি পুরস্কারে উদ্দেশ্য।

অনুস্ঠান উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের এর চেয়ারম্যান জনাব মোঃ আমজাদ হোসেন। সংগঠনের মহা- পরিচালক জনাব রাকিব আলি শুভেচ্ছা বক্তব্যে বলেন সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে যারা সমাজে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রেখেছেন তার মধ্যে থেকে বাছাই করে এমন ২১ জন ও দুটি প্রতিষ্ঠানকে এ শান্তি পুরস্কার দেয়া হয়েছে,এর মধ্যে সাংবাদিক মনিরুজ্জামান ধীরু বাউল তার অন্চলে ঐতিহ্যবাহি ও প্রায় বিলুপ্ত হওয়া লোকসংস্কৃতির প্রচার ও লোকসংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর