সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মমেক করোনায় আরও ১০জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
মমেক করোনায় আরও ১০জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনায় এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৪ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা।

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে পাঁচজনই ময়মনসিংহ জেলার। অন্যজন জামালপুরের বাসিন্দা।

ডা. মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে জেলায় এক দিনে ৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর