বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের  মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের  মাঝে পুরস্কার বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ফরিদ আহমেদ:
কুষ্টিয়ার দৌলতপুরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, পারফরম্যান্স বেইজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBSSI) এর আওতায় বৃহস্পতিবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা শিক্ষা অফিসার আবু তৈরব মো: ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামাল আহমেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারি প্রোগ্রামার সোহেল রানা, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী।  
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পৃথিবীর সব কিছু ভাগ হতে পারে, কিন্তু শিক্ষা কখনো ভাগ হয় না। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ে কৃতিত্বের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে যশোর শিক্ষা বোর্ড মেধাবী হিসেবে মনোনীত করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর