পিছু ছাড়ছে না বৃষ্টি। একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টি অব্যাহত। যদিও বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে স্বস্তি নেই। কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতা-সহ তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।
Source link