Last Updated:
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি, শিলিগুড়ি: ফাঁকা পড়ে রয়েছে সরকারি জমি! পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী! নদীকে টার্গেট করে সরকারি জমি বিক্রি করতে এবার নদী চুরি! নদীর ওপর অবৈধভাবে হিউমপাইপ বসিয়ে কালভার্ট নির্মাণ ও নদীর বুকে গার্ডওয়াল করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে!
নকশালবাড়ির হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া! যা পরে চেঙ্গা নদীতে মিশেছে। এই পাহাড়ি ঝোড়ার পাশে রয়েছে সরকারি জমি! জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে থাকায় সরকারি সেই জমিকে টার্গেট জমি হাঙরদের! জমি বিক্রি করতে তৈরি করা হয়েছে অবৈধ কালভার্ট! নদীর বুকে গার্ডওয়াল! যাতে নদী পারাপারের কোনও সমস্যা না তৈরি হয়।
সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না। অন্যদিকে প্রধান জানান, সরকারি জমি দখলমুক্তের কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এটিকেও করা হবে। দখলমুক্ত জমিতে ইতিমধ্যেই গোর্খা ব্যাটেলিয়ান ও স্বাস্থ্য দফতরের কাজ হচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করে বোর্ড বসানোর আশ্বাস দেন তিনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 09, 2025 9:31 AM IST