মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

CAA Camp Nadia নদিয়ার এই জায়গায় শুরু হয়ে গেল CAA ক্যাম্প! ঝড় তুলেছিল যে ‘বিল’! কী বলছেন সাধারণ মানুষ? CAA application process camp opens in Ranaghat, Nadia | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন


রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে চালু হলো সি.এ.এ (CAA) ক্যাম্প। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। যদিও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। CAA অর্থাৎ নাগরিকত্ব সংশোধন বিল পাস করা থেকেই গোটা দেশে ঝড় উঠেছিল বিভিন্ন রাজনৈতিক মহলে।

শাসকদল চাইলেও বিরোধীদলগুলির অনেকেই এই আইন মেনে নিতে পারেননি আজও। তারা মনে করছে এই আইনের ফলে ভারতীয় নাগরিকত্ব বাদ যাবে বহু আমজনতার। তবে শাসকদলের অভিমত, দেশ থেকে কাউকে বাদ দেওয়া নয় বরং এই আইন চালু করে দেশের নাগরিকদের সুরক্ষিত করাই মূল লক্ষ্য।

সি.এ.এ তে আবেদন করতে আসা স্মৃতি বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “খুবই ভাল লাগছে এটা করাতে আমাদের সাহস বাড়ছে এছাড়াও আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ এতে ভালো হবে। আমি চাই সবাই সামনে এগিয়ে আসুন। এটি আমাদের মোদি সরকার ভালোর জন্যই করছে। এই বিষয়ে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত।”

এ বিষয়ে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, “গত দশই অগাস্ট থেকে শুরু হয়েছে আমার বিধানসভার বিধায়ক কার্যালয়ের পাশে সি.এ.এ ক্যাম্প। প্রচুর মানুষের আগমন ঘটছে সেখানে। মানুষ স্বেচ্ছায় আসছেন এই আহবানে সাড়া দিয়ে। যেহেতু কিছুদিনের মধ্যেই SIR চালু হয়ে যাবে, বিহারের যে বিষয়টা আছে সেটাকেই সামনে রেখে প্রত্যেকেই সি.এ.এ তে নাম নথিভুক্ত করবার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন।”

যদি এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস, শান্তিপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, “এই ক্যাম্পের মাধ্যমে উনি কি করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব হবে না। যেমন ধরুন অশোক কীর্তনীয়া আমাদের বিজেপির বিধায়ক আমার কলিগও বটে, উনি ২০০২ এর যে ভোটার তালিকা বেরিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে ওনার বাবা-মায়ের নাম নেই। এর আগের ৯৩ সালের তালিকায় নাম রয়েছে। এবার উনি একজন এমএলএ, তাহলে ভাবুন সাধারণ মানুষকে কতটা হেনস্থা হতে হবে! সাধারণ মানুষের এই হেনস্থা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

নিঃশর্ত নাগরিকত্বের জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে শর্ত চাপানো হচ্ছে। আর এতদিন পরে সি.এ.এ ক্যাম্প কেন, প্রায় এক বছরের বেশি সময় চলে গেছে, আসলে তার কারণ SIR করতে গিয়ে যেই সমস্যাগুলি তৈরি হবে সমস্যাগুলোতে যাতে ভোটব্যাঙ্কে প্রভাব না পড়ে তাই এটা একটা আইওয়াশ করা হচ্ছে।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর